রাজনীতি

সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন

সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন - রাজনীতি
সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন

বিএনপি সরকার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, গত তিন মাসের সরকারি হিসাবমতে প্রতিদিন ১০ জনের বেশি মানুষ খুনের শিকার হয়েছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রকট দৃষ্টান্ত।

আজ সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, সারা দেশে গত জুলাই মাসে খুনের মামলা হয়েছে ২৯৮টি। জুনে এ সংখ্যা ছিল ৩২৬টি, মে মাসে ৩১০টি, এপ্রিলে ২৮৮টি ও মার্চে ৩১৭টি। এ হিসাব অনুযায়ী, গেল তিন মাসে খুনের নথিভুক্ত মামলা ৯৩৪টি। গড়ে প্রতি মাসে খুনের মামলার সংখ্যা ৩১১। দিনের হিসাব করলে প্রতিদিন ১০ জনের বেশি মানুষ খুন হয়েছে। এমন ভয়াবহ ও ব্যাপকমাত্রায় খুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

গাজী আতাউর রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে ছয় মাসের বেশি হয়েছে। এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে তাদের নিয়ন্ত্রণ নাই, তা বলা যথার্থ হবে না। বরং আমাদের মনে হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাঁর কাজে মনোযোগী নন। তিনি আইন-সংবিধান ইত্যাদি নিয়ে বেশি ব্যতিব্যস্ত।’

সরকারপ্রধানের উদ্দেশে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘এমন গণহারে মানুষ খুনের ঘটনা আপনার সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করবে। আর মানুষের আস্থা উঠে গেলে রাষ্ট্র চালানো যায় না। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন।’

খুনিদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনের কঠোর ও যথাযথ প্রয়োগের দাবি জানান ইসলামী আন্দোলনের মহাসচিব।

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ এ ৫:৩২ AM | By Symul Kabir Pranta

এ সম্পর্কিত খবর

সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন - Related News

সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন

বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার ও সহিংস না হতে পরামর্শ সম্পাদকদের - Related News

বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার ও সহিংস না হতে পরামর্শ সম্পাদকদের

১১ দলের লংমার্চ ঘিরে কোনো আশঙ্কা নেই, অনুমতির প্রশ্ন নেই: গোলাম পরওয়ার - Related News

১১ দলের লংমার্চ ঘিরে কোনো আশঙ্কা নেই, অনুমতির প্রশ্ন নেই: গোলাম পরওয়ার

অনুসরণ করুন
HomeAbout UsContactPrivacy PolicyTerms of Service

স্বত্ব © ২০২৪ সমাচার টিবি

সম্পাদক ও প্রকাশক: সায়মুল কবির

বুধবার, ২৬রা আগস্ট ২০২৬

𝚂𝚘𝚖𝚊𝚌𝚑𝚊𝚛 𝙽𝚎𝚠𝚜
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা

আজকের সর্বশেষ

 সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ image

সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন

 বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার ও image

বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার ও সহিংস না হতে পরামর্শ সম্পাদকদের

 ১১ দলের লংমার্চ ঘিরে কোনো আশঙ্কা image

১১ দলের লংমার্চ ঘিরে কোনো আশঙ্কা নেই, অনুমতির প্রশ্ন নেই: গোলাম পরওয়ার